২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিশিষ্ট জনকে মরণোত্তর একুশে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

সমাজে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য ছয় বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর একুশে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শিক্ষায় অধ্যাপক ড. আবদুল করিম, স্বাধীনতা সংগ্রামে এমএ আজিজ, মুক্তিযুদ্ধে জহুর আহমদ চৌধুরী, সমাজ সেবায় ফজল করিম, সাংবাদিকতায় শরীফ রাজা ও সংগীতে শেফালী ঘোষকে সম্মাননা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য ছয় বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর একুশে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শিক্ষায় অধ্যাপক ড. আবদুল করিম, স্বাধীনতা সংগ্রামে এমএ আজিজ, মুক্তিযুদ্ধে জহুর আহমদ চৌধুরী, সমাজ সেবায় ফজল করিম, সাংবাদিকতায় শরীফ রাজা ও সংগীতে শেফালী ঘোষকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছয় বিশিষ্ট জনের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা পদক তুলে দেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম। অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুল করিমের পক্ষে পুরস্কার নেন তার ছেলে আমিনুল ইসলাম, এমএ আজিজের পক্ষে তার ছেলে সাইফুদ্দিন খালেদ, জহুর আহমদ চৌধুরীর পক্ষে তার ছেলে হেলাল উদ্দিন চৌধুরী, ফজল করিমের পক্ষে তার স্ত্রী রওশন আরা বেগম, শরীফ রাজার পক্ষে তার ছেলে ইমরান শরীফ এবং শেফালী ঘোষের পক্ষে তার স্বামী ননী গোপাল দত্ত। চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী শেফালী ঘোষের স্বামী ননী গোপাল দত্ত ভারপ্রাপ্ত মেয়রের অনুরোধ গান গেয়ে শোনান। ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান রাজস্ব কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ খান, পদকপ্রাপ্তদের স্বজন ও ওয়ার্ড কমিশনাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমএসবি/২১১৯ ঘ.