চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মীয়র বাড়ি বেড়াতে এসে খুন হলেন ভারতের পশ্চিম বাংলার এক নাগরিক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামে।
নিহতের নাম জাহাঙ্গীর মণ্ডল (৩৫)। তিনি পশ্চিম বাংলার মালদা জেলার ইংলিশ বাজার থানার মোহদিপুর গ্রামের সাদরুল মণ্ডলের ছেলে।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই সাত জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বালিয়াদীঘি গ্রামের বিশারত আলীর ছেলে কাইয়ুমকে (৩৮) বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক সোহের রানা জানান, জাহাঙ্গীর সোমবার (১৮ ফেব্র"য়ারি) চাঁপাইনবাবগঞ্জের বালিয়াদীঘি গ্রামে বেড়াতে আসেন। বুধবার রাত পৌনে দশটার দিকে সোনামসজিদ বন্দর থেকে মোটর সাইকেলে করে বালিয়াদীঘি গ্রামে চাচাত ভাই আইনুল হকের বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করে কয়েকজন দু
bdnews24