পঞ্চগড়, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতি বছরের মত এবারও পঞ্চগড় সীমান্তে২৩ ও ২৪ ফেব্র"য়ারি (রোববার ও সোমবার) বসছে দুই বাংলার মিলন মেলা। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়দরগায় সৈয়দ বুড়াপীর সাহেবের মাজারে বার্ষিক উরস উপলক্ষে এই মিলন মেলায় অংশ নেয় বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার কয়েক হাজার মানুষ।
উরস কমিটির সভাপতি ও ইউপি সদস্য রাফিজুল হক জানান, এবার বুড়াপীরের ৬৫তম বার্ষিক উরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সীমান্তবর্তী এলাকায় মেলাটি হওয়ায় উভয় দেশের লোকজনের অনেক আত্মীয় স্বজন এ দিনটির জন্য উন্মূখ হয়ে থাকেন। পীরের মাজারে এসে তারা আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন। অনেকদিন পর মিলিত হওয়ার সুবাদে তারা উপহারসামগ্রীও বিনিময় করে থাকেন।
হাড়িভাসা এলাকার নুরুজ্জামান জানান, মেলা উপলক্ষে এখন থেকে অনেকেই নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আত্মীয় স্বজনদের জন্য উপহারসামগ্রী কিনে রাখছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24