২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ তুলেছে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা

ঢাকা নার্সিং কলেজের হোস্টেলে নতুন ছাত্রীদের জন্য জায়গা ছেড়ে দিতে বলায় পুরনো ছাত্রীরা বুধবার সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে ঘেরাও করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তলব করা হয়। তবে কর্মকর্তাদের আশ্বাসে দুপুরের পর ছাত্রীরা অবরোধ তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 08:40 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা নার্সিং কলেজের হোস্টেলে নতুন ছাত্রীদের জন্য জায়গা ছেড়ে দিতে বলায় পুরনো ছাত্রীরা বুধবার সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে ঘেরাও করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তলব করা হয়। তবে কর্মকর্তাদের আশ্বাসে দুপুরের পর ছাত্রীরা অবরোধ তুলে নেয়। নতুন শিক্ষার্থীদের জন্য হোস্টেলের চতুর্থ তলা খালি করতে সপ্তাহের শুরুতে পুরনোদের নোটিস দেওয়া হয়। ডিপ্লোমা কোর্সের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীদের তৃতীয় তলায় আসতে বলা হয়। কিন্তু ছাত্রীরা সে নির্দেশ মানেনি। ওই নির্দেশ বাতিলের দাবিতে বুধবার সকালে শিক্ষার্থীরা অধ্যক্ষ তাহাতুন নাহারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে। কলেজের হিসাব রক্ষক নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে অধ্যক্ষ তাহাতুন নাহার তার কার্যালয়ে এলে পুরনো ছাত্রীরা কক্ষ ছাড়ার নির্দেশ বাতিলের দাবি জানিয়ে তার গাড়ি আটকে ফেলে। পরে অধ্যক্ষ কোনও রকমে তার কক্ষে চলে এলে ছাত্রীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে ফেলে এবং ওই কক্ষের দরজা-জানালার কাচ ভাঙচুর করে। বিক্ষুব্ধ ছাত্রীরা সাংবাদিকদের জানায়, তাদের কোর্সের মেয়াদ আর মাত্র দুই মাস রয়েছে। এর পরই তারা পরীক্ষা দিয়ে চলে যাবেন। তাদের অভিযোগ, অধ্যক্ষের কাছে তারা দুই মাস সময় চাইলেও তিনি তা শোনেননি। ঢাকাসহ চারটি নার্সিং ইনস্টিটিউটকে চলতি বছর নার্সিং কলেজে রূপান্তর করা হয়েছে। নার্সিংয়ের ওপর এখানে আর ডিপ্লোমা কোর্স ভর্তি করা হবে না। এখন থেকে এখান থেকে বিএসসি ডিগ্রি দেওয়া হবে। তবে দেশের অপর ৩৪টি নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা করা যাবে। বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, বর্তমান অধ্যক্ষ নার্সিং কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাদের প্রতি তার সুনজর নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মেডিকেল প্রতিনিধি জানান, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পরে বর্তমান ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরাও যোগ দেয়। তারা অধ্যক্ষের পদত্যাগও দাবি করেছে। একই সঙ্গে ডিপ্লোমা নার্সদের বিএসসি নার্সিং পড়ার সুযোগ দেওয়ার দাবি তুলেছে তারা। পুলিশ ঘটনাস্থলে গেলেও অ্যাকশনে যায়নি। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদউদ্দিন গিয়ে বিক্ষুব্ধ ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসে দুপুর ৩টার দিকে ছাত্রীরা অবরোধ তুলে নেয়। হিসাব রক্ষক নূরুল ইসলাম জানান, ডিপ্লে