২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরের জোড়াখুন: মৃত্যুদণ্ডিত ১১ আসামি খালাস, ৫ জনের যাবজ্জীবন

সূত্রাপুরের মহসিন ও সায়েম হত্যা মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ১১ জনকে খালাস ও বাকি পাঁচজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিন আসামি এবং সাত বছর সাজা পাওয়া একজনকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সূত্রাপুরের মহসিন ও সায়েম হত্যা মামলায় নিু আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৬ আসামির মধ্যে ১১ জনকে খালাস ও বাকি পাঁচজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিন আসামি এবং সাত বছর সাজা পাওয়া একজনকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে। নিু আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল ও সরকারের ডেথ রেফারেন্সের ওপর ১০ দিন শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ এ রায় দেয়। ছয় দিন ধরে এ রায় দেওয়ার প্রক্রিয়া চলেছে। মামলার অভিযোগে বলা হয়, ২০০০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় মহসিন ও সায়েমকে সূত্রাপুরের রাইফেলস ক্লাবে খুন করে আসামিরা। মহসিনের বাবা মো. আমিন মিঞা ২০০০ সালের ১৬ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন। সেখানে ৩৪ জনকে আসামি করা হয়। ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদুর নূর উদ্দিন ২০০৩ সালের ১৪ মে মূল আসামি রাহিদ হাসান সুমন ও সাজিদ হাসান সুজনসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেন। এরা হলেন শরিফ, নাদিম, রমজান, ছোট রমজান, বড় রিপন, মোক্তার, বশিরুল, নজরুল, শংকর রক্ষিত, মিন্টু, টিটু, আজিজ, চাচা আনোয়ার ও জাহাঙ্গীর। যাবজ্জীবন দেওয়া হয় আনিস, সুবল দাস ও মোক্তারকে এবং মুন্না কসাই পান সাত বছরের কারাদণ্ড। সুলতান আহমেদসহ বাকি ১৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মঙ্গলবার হাইকোর্ট মৃত্যুদণ্ড পাওয়া সুমন, শরিফ, নাদিম, রমজান ও বশিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ড পাওয়া বাকি ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইঞা, মনসুরুল হক চৌধুরী ও শ ম রেজাউল করিম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০২৮ ঘ.