২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও সিলেট সিটি কর্পোরেশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় খসড়া ভোটার তালিকা সোমবার প্রকাশ করা হয়েছে। এছাড়া হাতিয়ায় ভোটার তালিকার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় খসড়া ভোটার তালিকা সোমবার প্রকাশ করা হয়েছে। এছাড়া হাতিয়ায় ভোটার তালিকার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর - খুলনা: খুলনা জেলা নির্বাচন কমিশন কার্যালয় জানায়, খসড়া তালিকায় দাবি, আপত্তি ও নিষ্পত্তির জন্য তিন সদস্যের 'রিভাইজিং অথরিটি' মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে যা ৫ মার্চ পর্যন্ত চলবে। জমাকৃত আবেদনের বিষয়ে নিষ্পত্তি করা হবে ১৬ মার্চ । জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, সিটি কর্পোরেশন এলাকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ১০ জন। যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ২ লাখ ৩ হাজার ৭১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯৭ জন। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দাবি, আপত্তি ও সংশোধনের জন্য ৩ সদস্য বিশিষ্ট রিভাইজিং অথরিটি গঠন করা হয়েছে। রিভাইজিং অথরিটি খসড়া তালিকায় প্রকাশিত ভোটারের নাম সংশোধন, বাদ পড়াদের অন্তর্ভূক্তি এবং সংশোধনের কাজ করবে। বাদপড়া ভোটাররা বা ভোটার হতে ইচ্ছুক ব্যক্তিরা সংশ্লিষ্ট রিভাইজিং অথরিটির কাছ থেকে নির্দিষ্ট ফরম নিতে পারবেন। ফরমের নির্দেশিত শর্তাবলী পূরণ করে আগামী ৫ মার্চের মধ্যে জমা দিতে হবে। জমাকৃত আবেদনপত্রের বিষয়ে ১৬ মার্চ নিষ্পত্তি করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের ১ থেকে ১১ নং ওয়ার্ড এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছেন উপ-নির্বাচন কমিশনার। ১২ থেকে ২১ নং ওয়ার্ড এলাকায় রিভাইজিং অথরিটি হিসেবে কাজ করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ২২ থেকে ৩১ নং ওয়ার্ড পর্যন্ত তদারকি করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। এদিকে, খুলনা জেলা কারাগারে আটক ব্যক্তিদের ভোটার করতে নির্বাচন কার্যালয় থেকে ফরম গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে কারাগারে ভোটার তালিকা করা হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগের তালিকার চেয়ে এবারের তালিকায় ৮৩ হাজর ৪৭০ জন কম ভোটার নিবন্ধিত হয়েছেন। জোট সরকার আমলে প্রকাশিত ভোটার তালিকায় ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৮১ হাজার ৮১ জন। সিলেট: সিলেট সিটি কর্পোরেশন ও সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন কমিশন কার্যালয়। ভোটার তালিকা সংশোধনের জন্য দুুটি 'রিভাইজিং অথরিটিও' গঠন করা হয়েছে। সিলেট বিভাগের উপ-নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খসড়া ভোটার তালিকা জেলা নিবন্ধন কর্মকর্তার কার্যালয়, সহকারী নিবন্ধন কর্মকর্তার কার্যালয় এবং ২৯টি নিবন্ধন কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া গোলাপগঞ্জ পৌর এলাকার খসড়া ভোটার তালিকাও সংশ্লিষ্ট রেজিষ্ট্রেশন কেন্দ্রে দেখা যাবে। তালিকায় ভুল থাকলে নির্ধারিত ফরমে আবেদন করে তা সংশোধন করা যাবে। তিনি জানান, আগামী ৫ মার্চ পর্যন্ত খসড়া তালিকার ভুলত্র"টি সংশোধনের জন্য নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করা হবে। ২৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার ভুলত্র"টি সংশোধন কাজের জন্য দুটি রিভাইজিং অথরিটি গঠন করা হয়েছে। নগরীর ১ থেকে ১৪ নং ওয়ার্ডের সংশোধনী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপ নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান এবং নগরীর ১৫ থেকে ২৭ নং ওয়ার্ডের দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রনজিত চন্দ্র সরকার। গত ৫ ফেব্র"য়ারি সিলেট সিটি কর্পোরেশন ও গোলাপগঞ্জ পৌর এলাকার খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। গত বছরের ৪ অক্টোবর সিলেট নগরীতে বাড়ী বাড়ী ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ শুরু হয় । ২ লাখ ৭১ হাজার ১শ ৭৭ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮শ ৫৯ জন ভোটার ছবি তোলেন। নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ায় ছবিযুক্ত ভোটার ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়েছে। হাতিয়া মডেল হাইস্কুলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনীর কমাণ্ডার এরশাদ আলী। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, নৌ-বাহিনীর অপারেশন নবযাত্রার তত্ত্বাবধানে হাতিয়ার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে ৩০০ কর্মী আগামী ২৫ মার্চ পর্যন্ত ভোটারদের ছবি তোলার কাজ করবেন। কার্যক্রম সফল করতে উপজেলার নিঝুম দ্বীপ, বয়ার চর, কেরিং চরসহ দুর্গম দ্বীপ ও চরগুলোতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১৫২ ঘ.