২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৩

ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামে সোমবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

খুলনা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর গ্রামে সোমবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক সুবীর কুমার জানান, দুপুরে চিংড়ি ঘেরের টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে নওশের আলী সরদার ও আজিবুর রহমান সরদারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু' দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৩ জন আহত হন। আহতরা হলেন- নওশের আলী সরদার, আজিবুর রহমান সরদার, এনামুল হক, শাহিদা বেগম, ফাতেমা বেগম, ফিরোজা বেগম, আমেনা বেগম, শুকুর আলী, বেল্লাল হোসেন, হামিদা বেগম, কাদের সরদার, সুফিয়া বেগম ও ওয়াদুদ সরদার। আহতদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১২১ ঘ.