২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে অনুমোদনহীন প্রসাধন তৈরির কারখানা বন্ধ করেছে র‌্যাব

রাজধানীর লালবাগ এলাকায় সোমবার অভিযান চালিয়ে র‌্যাব- ১০ এর সদস্যরা অনুমোদনবিহীন প্রসাধন সামগ্রী ও পলিথিন তৈরির দুটি কারখানা বন্ধ করে দিয়েছে। প্রসাধন সামগ্রী তৈরির কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম)- রাজধানীর লালবাগ এলাকায় সোমবার অভিযান চালিয়ে র‌্যাব- ১০ এর সদস্যরা অনুমোদনবিহীন প্রসাধন সামগ্রী ও পলিথিন তৈরির দুটি কারখানা বন্ধ করে দিয়েছে। প্রসাধন সামগ্রী তৈরির কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। র‌্যাব- ১০ এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের একটি দল সোমবার দুপুরে লালবাগ থানা এলাকার বাল্লুরোডে একটি অনুমোদনহীন প্রসাধন খুঁজে পায়। কারখানার মালিক কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। পরে র‌্যাবের সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেট কারখানাটি সিলগালা এবং মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া, র‌্যাব- ১০ এর লেফটেন্যান্ট কমান্ডার এস এম তাসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তারা লালবাগ থানা এলাকার হাজী বক্স লেনের ৩৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে দেখেন সেটি একটি পলিথিন তৈরির কারখানা। র‌্যাবের দলটি কারখানার গুদাম থেকে প্রায় একশ মন পলিথিন ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই কারখানাটিও সিলগালা করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৯২৯ ঘ.