২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কষ্টি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার

রাজধানীর নবাবপুর রোডের একটি আবাসিক হোটেলের করিডোর থেকে সোমবার প্রায় আড়াই কেজি ওজনের কষ্টি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে সুত্রাপুর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নবাবপুর রোডের একটি আবাসিক হোটেলের করিডোর থেকে সোমবার প্রায় আড়াই কেজি ওজনের কষ্টি পাথরের বুদ্ধ মূর্তি উদ্ধার করেছে সুত্রাপুর থানা পুলিশ। সূত্রাপুর থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১১টার দিকে নবাবপুর রোডের নিদু হোটেলের চার তলা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। সেটি করিডোরে পানির ট্যাপের কাছে পরিত্যক্ত অবস্থায় ছিল।" তিনি জানান, মূর্তিটি উদ্ধারের পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত স্বর্ণকার গোপাল চন্দ্র রায় সেটি পরীক্ষা করেন। তিনি বলেছেন, মূর্তিটি কষ্টি পাথরের এবং সাত থেকে আটশ বছরের পুরানো। আনোয়ার হোসেন বলেন, "আট ইঞ্চি উচ্চতার মূর্তিটির ওজন ২ কেজি ৩৭৫ গ্রাম। এর দাম দুই থেকে আড়াই কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।" ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৭১৫ ঘ.