ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লুর বিস্তার ঠেকাতে নীলফামারী ও গাজীপুরে আক্রান্ত খামারের আশপাশের খামার ও গৃহস্থালীর প্রায় ১২ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন এবং পাঁচ হাজারের বেশি ডিম ধ্বংস করা হয়েছে। এর মধ্যে শনিবার রাতে নীলফামারীতে গৃহপালিত এক হাজার ৬৬৫টি হাঁস, মুরগি ও কবুতর নিধন এবং ১২৮টি ডিম ধ্বংস করা হয়। রোববার গাজীপুরে নিধন করা হয় ১০ হাজারের বেশি মুরগি। একইসঙ্গে সেখানে পাঁচ হাজারের বেশি ডিম ধ্বংস করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: বার্ড ফ্লু সংক্রমণের কারণে রোববার জেলা সদরের বাড়িয়ালী গ্রামে আরও ১০ সহস্রাধিক মুরগি নিধন ও ৫ হাজারের বেশি ডিম ধ্বংস করা হয়েছে। এর আগে ওই এলাকার জসিম পোল্ট্রি খামারে বার্ড ফ্ল' সংক্রমণ নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাত ও শুক্রবার আট হাজার ৫১২টি মুরগি নিধন করা হয়।
জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. কফিলউদ্দিন ভূঁইয়া বলেন গতকাল বাড়িয়ালী গ্রামে বার্ড ফ্লু আক্রান্ত জসিম পোল্ট্রি খামারের এক বর্গকিলোমিটারের মধ্যে অবস্থিত পাঁচটি খামার এবং আশপাশের ঘরবাড়ির হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়।
এর মধ্যে লিয়েনা পোল্ট্রির ৬ হাজার মুরগি ও ২ হাজার এক'শ ডিম, শাজাহান পোল্ট্রির ৬শ মুরগি, ইয়াকুব পোল্ট্রির দেড় হাজার মুরগি, শফি পোল্ট্রির ১১৬২ মুরগি ও ১২০৮ টি ডিম, মমিন পোল্ট্রির ১৬২৫ মুরগি ও ১৪৪৫ টি ডিম এবং ২৫১২ টি গৃহপালিত মুরগি, হাঁস ও কবুতর রয়েছে।
নীলফামারী: বার্ড ফ্লুর বিস্তার ঠেকাতে জলঢাকার পুর্ব গোলমুন্ডা গ্রামে শনিবার রাতে গৃহপালিত এক হাজার ৬৬৫টি হাঁস, মুরগি ও কবুতর নিধন এবং ১২৮টি ডিম ধ্বংস করেছে পশু সম্পদ বিভাগ। ওই গ্রামের একটি বাড়িতে মৃত মুরগির নমুনায় বার্ড ফ্লু ধরা পড়ার পর আশপাশের বাড়িতে নিধন অভিযান চালানো হয় জেলা পশুসম্পদ বিভাগ জানিয়েছে।
জেলা পশুসম্পদ কার্যালয় জানায়, জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা গ্রামের বাচ্চাই মিয়ার ছেলে আজিজুল ইসলামের বার্ড ফ্লু'তে আক্রান্ত গৃহপালিত মুরগির নমুনা বৃহস্পতিবার পশুরোগ অনুসন্ধান গবেষণাগার গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়। বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সেখান থেকে পাঠানো একটি ফ্যাক্স বার্তা শনিবার পাওয়ার পর রাতেই নিধন অভিযান চালানো হয়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী জানান, পুর্ব গোলমুন্ডায় এক কিলোমিটার এলাকা জুড়ে শনিবার রাতভর অভিযান চালিয়ে ২৮৯ টি পরিবারের ১ হাজার ২৫০টি মুরগি, ১০৪টি হাঁস, ৩১১টি কবুতর ও ১২৮টি ডিম নিধন করে মাটিচাপা দেওয়া হয়।
এই নিয়ে গত বছরের ১৭ মে থেকে ১৭ ফেব্র"য়ারি পর্যন্ত নয় মাসে নীলফামারী জেলায় প্রায় ২০ হাজার মুরগি, হাঁস ও কবুতর নিধন করা হল।
শনিবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় একটি খামারে প্রায় দেড় লাখ মুরগি নিধন করা হয়।
পশুসম্পদ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৪৩টি জেলায় বার্ড ফ্ল' সংক্রমণ ঘটেছে। নতুন করে বার্ড ফ্লুর বিস্তার ঘটেছে শরীয়তপুর জেলায়। জেলার ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের নাদ্রা গ্রামের বিভিন্ন বাসাবাড়ি ও খামার থেকে শুক্রবার বার্ড ফ্লু আক্রান্ত ৮৬০ টি হাঁস ও মুরগি মারা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24