২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ, দুই ডাকাত গ্রেপ্তার

কমলনগর উপজেলার চরলরেন্সের মধ্য চরমার্টিন গ্রামে শনিবার গভীর রাতে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক আহত হয়েছেন। পুলিশ অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

লক্ষ্মীপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলনগর উপজেলার চরলরেন্সের মধ্য চরমার্টিন গ্রামে শনিবার গভীর রাতে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক আহত হয়েছেন। পুলিশ অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। আহত উপ-পরিদর্শক সফিকুল ইসলামকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ডাকাতদের গুলিতে উপ-পরিদর্শক সফিকুল ইসলাম আহত হন। তিনি জানান, প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। অপর দিকে ডাকাতদল ৩০/৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে। নিজামউদ্দিন জানান, সংঘর্ষের এক পর্যায়ে ডাকাতদল পিছু হটতে শুরু করে। এ সময় পুলিশ অস্ত্রসহ পাকড়াও করে দুই ডাকাতকে। আটককৃতরা হলেন- একই উপজেলার চরগঞ্জ গ্রামের আক্তার হোসেন (২০) ও জাকির হোসেন (২৮)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি এলজি, বন্দুকের তিনটি তাজা গুলি, রিভলবারের দুইটি গুলি ও দুইটি ছোরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫১৪ ঘ.