২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাগি ও কুইট গ্রামের শতাধিক কৃষক শনিবার দুপুরে সারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাগি ও কুইট গ্রামের শতাধিক কৃষক শনিবার দুপুরে সারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এলাকাবাসী জানায়, দুই গ্রামের শতাধিক কৃষক দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে আসে। পরে বিক্ষুব্ধ কৃষকেরা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই'র কাছে এলাকায় সারের সংকট ও সারের সরবরাহ নিশ্চিতের জন্য লিখিত একটি দাবিনামা দেন। এ ব্যাপারে কৃষি কর্মকর্তা মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরাদ্দ সত্ত্বেও যোগাযোগ ব্যবস্থার কারণে স্থানীয় ডিলাররা ঠিকমত সার সরবরাহ করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত আলী জানান, নাসিরনগরে সারের কোনো সংকট নেই। আগামীকালের মধ্যে দু'টি গ্রামে সার সরবরাহ নিশ্চিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.