বরগুনা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলায় পটুয়াখালী-কলাপাড়া সড়কের ঘটখালী এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, আমতলী পৌরসভার বাসুকী গ্রামের আবদুল মোতালেবের ছেলে মো. মহিবুল্লাহ (৩৮) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া-নিশানবাড়িয়া গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (২৮)।
তারা দুজন আমড়াগাছিয়ায় ছরছিনা দরবার শরিফে ওয়াজ মাহফিল শেষে একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানায়।
আমতলী থানা থেকে জানানো হয়েছ, একটি পিকআপ মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মহিবুল্লাহ ও রফিকুল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত মোটর সাইকেল চালককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ পিকআপটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৭ ঘ.
bdnews24