২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগার পাস মোড়ে শুক্রবার সকালে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 06:40 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগার পাস মোড়ে শুক্রবার সকালে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে টাইগার পাস ট্রাফিক মোড়ের সামনে রাস্তা পারাপারের সময় ওই পথচারীকে একটি বাস চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে চমেক হাসপাতালে নিয়ে আনলে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমআই/১২৩০ ঘ.