নিউইয়র্ক, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গিয়াস আহমেদকে আহবায়ক ও হাসানুজ্জামান হাসানকে সদস্য সচিব করে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশ কনভেনশন 'ফোবানা ২০০৮' এর কমিটি গঠিত হয়েছে।
বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে আমেরিকা ও কানাডায় বসবাসরত বাংলাদেশীদের তিন দিনের এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এবার ফোবানা সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
সম্মেলনের জন্য আহবায়ক কমিটি ছাড়াও সর্বস্তরের প্রবাসীদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি ও ২৬টি উপ কমিটি করা হয়েছে।
আহ্বায়ক কমিটির বাকি কর্মকর্তারা হলেন- যুগ্ম আহবায়ক জাকারিয়া মাসুদ জিকো, চিফ কো-অর্ডিনেটর হাজী ওবায়েদুল হক, কো-কনভেনর কাজী শাখাওয়াত হোসেন আজম। এছাড়া উপদেষ্টা হিসেবে থাকছেন মোহাম্মদ আমিন উল্ল
bdnews24