২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে সাজ সাজ আয়োজন

বৃহস্পতিবার 'ভালোবাসা দিবস'। প্রাচীন রোমান সন্ত ভ্যালেন্টাইনের ধর্মনিষ্ঠা আর আত্মত্যাগের সাক্ষ্য বইলেও কালক্রমে দেশে দেশে মানবীয় প্রেমের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 04:53 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বৃহস্পতিবার 'ভালোবাসা দিবস'। প্রাচীন রোমান সন্ত ভ্যালেন্টাইনের ধর্মনিষ্ঠা আর আত্মত্যাগের সাক্ষ্য বইলেও কালক্রমে দেশে দেশে মানবীয় প্রেমের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই দিন। এ দেশে ভ্যালেন্টাইন ডে'র ইতিহাস একেবারেই অর্বাচীন হলেও বিশেষ করে প্রচারমাধ্যমের হুজুগ আর কর্পোরেট সংস্কৃতির যুগপৎ হাওয়ায় এই জনপদে, বিশেষ করে শহুরে তরুণ-তরুনীদের কাছে অবশ্যপালনীয় উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই সবাই বুঝুক আর না বুঝুক, আজ ভালোবাসা দিবস! আগের দিনই পয়লা ফাল্গুন থাকায় রাজধানী মেতেছিল ঋতুরাজের বন্দনায়। বৃহস্পতিবার ভ্যালেন্টাইন ডে হওয়ায় তাই 'নাচুনে বুড়িদের' ডাবল আনন্দ। কারো কারো জন্য ডাবল ব্যবসা! আর অনেক কিশোরী-তরুনীর জন্য নিশ্চয়ই পর পর দু'দিন বাবা-মায়ের কাছে মিথ্যের ঝুড়ি ওল্টানো। আগের দিনের বাসন্তীর পর বৃহস্পতিবার নগরী রাঙা হবে গোলাপের রঙে। রসজ্ঞরা বলেন, ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মধুর কোমল একই সঙ্গে তীব্র অনির্বচনীয় মানবিক অনুভূতি। পৃথিবীর সবচেয়ে বেশি বার উচ্চারিত চিরন্তন শব্দও নাকি এটি! বিশ্বায়নের হাওয়ায় সারা দুনিয়ার মতো আমাদের দেশের তরুণ-তরুণীদের মধ্যেও ভালোবাসা দিবস পালনের প্রবণতা বাড়ছে । বয়স্কদেরও কেউ কেউ প্রেম নবায়নের মওকা হিসেবে কাজে লাগাচ্ছেন দিনটাকে। দোষ কী! হিংসা আর হানাহানি যখন 'কালো রাজহাঁসের মতো ছায়া ফেলছে' সর্বত্র, তখন নাকি প্রেমই শুধু দেখাতে পারে রাহুমুক্তির পথ, সুড়ঙ্গশেষে আলো। ভ্যালেন্টাইন ডে তাই হ