২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার জজের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন নয়: হাইকোর্ট

ভোলার জেলা ও দায়রা জজ মো. ইদ্রিস মোল্লার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 06:12 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার জেলা ও দায়রা জজ মো. ইদ্রিস মোল্লার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। ভোলার দুই বিচারপ্রার্থীর জামিনের শুনানির ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা না মানার অভিযোগে বুধবার এই আদেশ দিয়েছেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ। মাকসুদুর রহমান ও রাহাত আনোয়ার নামের দুই বিচারপ্রার্থীকে জামিনও দিয়েছে হাইকোর্ট। মাকসুদুর ও রাহাতের আর্জি সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি জরুরি ক্ষমতা বিধিমালার ১৬ (২) ধারায় গ্রেফতার করে পুলিশ। তারা ভোলার জেলা ও দায়রা জজ মোঃ ইদ্রিস মোল্লার আদালতে জামিনের আবেদন জানান। কিন্তু ওই আদালত তাদের আবেদন গ্রহণ করেনি। পরে তারা হাইকোর্টে এসব বিষয় জানিয়ে জামিনের আবেদন জানায়। হাইকোর্ট জামিন না দিয়ে তাদের উচ্চ আদালতের একটি সিদ্ধান্তের কথা উল্লেখ করে নিু আদালতে জামিন চাইতে বলে। ওই সিদ্ধান্তে বলা আছে, জরুরি বিধিমালার ১৬ (২) বিধিতে জামিন আবেদনের শুনানি করতে পারবে নিু আদালত। তবে জামিন দেওয়া না দেওয়া ওই আদালতের এখতিয়ারের বিষয়। গত ৬ ফেব্র"য়ারি তারা ভোলার জেলা জজ মো. ইদ্রিস মোল্লার আদালতে এসব বিষয় জানিয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে কোনো সিদ্ধান্ত না দিয়ে আবেদনটি ফেরত পাঠায়। বুধবার ওই দুজন বিষয়টি জানিয়ে হাইকোর্টে আবেদন জানায়। তাদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও মোহাম্মদ উল্লাহ কিসলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২৩৫৪ ঘ.