গাইবান্ধা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালোবাজারে ইউরিয়া সার বিক্রির অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
যৌথবাহিনী সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অপর দু'জন হলেন- সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কবিরের পাড়া গ্রামের কৃষক রুহুল আমিন ও একই উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের রিয়াদুল ইসলাম রিমন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফিজুল ইসলাম জানান, রামচন্দ্রপুর ইউনিয়নের সার ডিলার সুবোধ চৌধুরীর তুলসী ঘাট বাজারের দোকান থেকে এক বস্তা ইউরিয়া সার কালো বাজারে বিক্রির অভিযোগে বিক্রেতা রিমন, ক্রেতা রুহুল আমিন ও ওই কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়।
এছাড়া সার ডিলার সুবোধ চৌধুরীর ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24