২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির অধিকাংশ ছাত্র-শিক্ষক রাজনীতি বিমুখ হয়ে পড়েছেন: উপাচার্য

শিক্ষার পরিবেশের উন্নতির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-শিক্ষক রাজনীতি বিমুখ হয়ে পড়েছেন। ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং একাডেমিক কাজে গতি সঞ্চারের ফলে এ প্রতিষ্ঠানটি একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার পরিবেশের উন্নতির ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-শিক্ষক রাজনীতি বিমুখ হয়ে পড়েছেন। ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং একাডেমিক কাজে গতি সঞ্চারের ফলে এ প্রতিষ্ঠানটি একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোঁরায় উপাচার্য অধ্যাপক এম. বদিউল আলম সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তার দায়িত্ব গ্রহণের দুই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমান অগ্রগতির বর্ণনা দেন। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে এই বৈঠক হলেও এতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের কোন সদস্য উপস্থিত ছিলেন না। বৈঠকের শুরুতে উপাচার্য ২০০৬ সালের ৮ ফেব্র"য়ারি থেকে থেকে গত দুই বছরের তার সফলতা ও ভবিষৎ পরিকল্পনা লিখিত আকারে তুলে ধরেন। উপাচার্য তাঁর বক্তব্যে সেশনজট দূরীকরণ, পরীক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন অর্ডিন্যান্স তৈরি, ছাত্রছাত্রীদের জন্য আইডি কার্ড প্রবর্তনসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২১৪৬ ঘ.