২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হত্যা ও মাগুরায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে হত্যা মামলায় এক মহিলাকে এবং মাগুরায় ফেন্সিডিল রাখার দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরে হত্যা মামলায় এক মহিলাকে এবং মাগুরায় ফেন্সিডিল রাখার দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাগুরা প্রতিনিধি জানান, সুলতান মোল্লা ওরফে ধলা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর এক বছরের কারাদণ্ড দেওয়া হয় । মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজির আহমেদ সোমবার বিকালে এ রায় দেন। সুলতান মোল্লার বাড়ি মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে। ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় রিক্সা ভ্যানে যাওয়ার সময় ২৮ বোতল ফেনসিডিলসহ সুলতান মোল্লা, জিয়া, হাসান ও মোনা নামের চারজনকে আটক করে। ফেনসিডিল ব্যাগ ভর্তি অবস্থায় সুলতানের কাছে ছিল। অপর তিন জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল হক সতীনের মেয়ে মরিয়মকে (৮) হত্যার দায়ে রৌশন আরা রুশীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। ২০০৪ সালের ১৫ জুলাই রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের মুযারখাল এলাকার বাচ্চু মিয়ার মেয়ে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০০১ ঘ.