২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্র ও বোমা উদ্ধার

যশোর জেলা শহরের শঙ্করপুর ও পলিটেকনিক কলেজ এলাকা থেকে মঙ্গলবার সকালে একটি শাটার গান ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

যশোর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর জেলা শহরের শঙ্করপুর ও পলিটেকনিক কলেজ এলাকা থেকে মঙ্গলবার সকালে একটি শাটার গান ও চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে পৌরসভার শ্রমিকরা শঙ্করপুর এলাকায় নর্দমা পরিষ্কার করার সময় শাটার গানটি পায়। আর পলিটেকনিক কলেজের ছাত্রবাসের দেয়ালের পাশে বোমাগুলো পাওয়া যায়। দুটি ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.