ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আগামী ১৯ ফেব্র"য়ারির মধ্যে নিয়মিত আপিল আবেদন (লিভ টু আপিল) করতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। রায় স্থগিতের সরকারের আবেদনটির শুনানি ১৯ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।
সুপ্রিম কোর্টের এ আদেশের ফলে এখনো হাইকোর্টের রায় বহাল আছে বলে শেখ হাসিনার আইনজীবীরা জানিয়েছেন। এ কারণে বিচারিক আদালতে হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বিচার কার্যক্রম বন্ধ থাকবে
আপিল বিভাগের আদেশে বল হয়, 'হাইকোর্টের রায় স্থগিত করার জন্য সরকারের দায়ের করা আবেদনটি (সিএমপি) ১৯ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) করা হল। হাইকোর্টের রায়ের কপি সংগ্রহ করে এই সময়ের মধ্যে লিভ টু আপিল দায়ের করতে আবেদনকারীকে (সরকার) নির্দেশ দেওয়া হল। আগামী ১৯ ফেব্র"য়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে।'
আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি সেটি খারিজ করে দেয়। ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে তাৎক্ষণিক আপিল আবেদন করে সরকার।
হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ না দিয়ে আপিল বিভাগের দেওয়া আদেশে সন্তোষ প্রকাশ করেছেন শেখ হাসিনার প্রধান কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক।
সাংবাদিকদের তিনি বলেন, "আপিল বিভাগের এই রায়ের ফলে নিু আদালতে শেখ হাসিনার মামলার বিচার কার্যক্রম চলবে না।"
শেখ হাসিনার আরেক কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "হাইকোর্ট মামলাটি বাতিল করে যে রায় দিয়েছিল তা আপাতত বহাল থাকল। ১৯ ফেব্র"য়ারি সরকারের আবেদনের শুনানি হবে। এই সময়ের মধ্যে সরকারকে লিভ টু আপিল দায়ের করতে হবে।"
সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। ১৯ ফেব্র"য়ারি মধ্যে সরকারকে লিভ টু আপিল করতে বলা হয়েছে।"
সকাল ৯ টা ২০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ বসার পর সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল যুক্তি উপস্থাপন করে হাইকোর্টের রায় স্থগিত করার আবেদন জানান।
ফিদা এম কামাল শুনানিতে বলেন, "সরকার জনগুরুত্ব বিবেচনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু হাইকোর্ট মামলাটি বাতিল করে দেয়। মামলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কাজেই হাইকোর্টের রায় স্থগিত করা প্রয়োজন।"
আদালত বলে, 'হাইকোর্ট সব দিক বিবেচনায় চূড়ান্ত রায় দিয়েছে। এ রায় স্থগিতের আবেদন করেছে সরকার পক্ষ। এখন লিভ টু আপিল দায়ের করুন।'
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "হাইকোর্টের অপর একটি বেঞ্চে জরুরি অবস্থা জারির আগের ঘটনায় করা মামলায় জরুরি বিধিমালার প্রয়োগ সঠিক বলে রায় দিয়েছে। কিন্তু শেখ হাসিনার রিটের রায়ে বলা হয়েছে জরুরি অবস্থা জারির আগের ঘটনায় দায়ের করা মামলায় জরুরি বিধিমালার প্রয়োগ সঠিক নয়। হাইকোর্টের এই দুইটি রায় পরস্পর বিরোধী। এ কারণে শেখ হাসিনার রিটের দেওয়া রায় স্থগিতাদেশ চাচ্ছি।"
আদালত বলে, হাইকোর্টের রায়ের কপি না দেখে এই আদালত কীভাবে আদেশ দেবে। রায় না দেখে কোনো আদেশ দেওয়া যাবে না।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "৬ ফেব্র"য়ারি হাইকোর্ট রায় দিয়েছে। তাৎক্ষণিকভাবে রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে। তাই এর সঙ্গে রায়ের কপি দেওয়া যায়নি।"
তিনি বলেন, "হাইকোর্টের রায়ের সঙ্গে জরুরি ক্ষমতা বিধিমালায় নেওয়া ৬০০ মামলার ভবিষ্যত জড়িত। এসব মামলার মধ্যে অনেকগুলোর রায় হয়েছে, অনেক মামলা বিচারের অপেক্ষায়, বাকিগুলো তদন্তের পর্যায়ে রয়েছে।"
আদালত তার কাছে জানতে চায়, কীভাবে অন্য মামলার ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে?
তখন অ্যাটর্নি জেনারেল বলেন, "হাইকোর্টের রায় থাকলে নিু আদালতে বিচারাধীন মামলার ক্ষেত্রে তার প্রয়োগ ঘটে। শেখ হাসিনার পক্ষ থেকে হাইকোর্টের রায় স্থগিত না করার যে আবেদন জানানো হয়েছে তাতেও নিু আদালতে হাইকোর্টের রায়ের প্রভাবের কথা উল্লেখ আছে। তাই নিু আদালতের বিচার প্রক্রিয়ায় হাইকোর্টের রায়ের সুদুর প্রসারী প্রভাব রয়েছে। তাছাড়া আদালত এখন স্বাধীন। হাইকোর্টের এ রায়ের পর ওইসব আদালত এ ধরনের মামলায় কীভাবে বিচার কার্যক্রম করবে ?"
আদালত বলে, হাইকোর্টের রায় না দেখে আপিল বিভাগ কীভাবে সিদ্ধান্ত নেবে? হাইকোর্টের রায়ের কপি সংযুক্ত করে লিভ টু আপিল করলে সেক্ষেত্রে রায় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।
আদালত আরও বলে, হাইকোর্টের ওই রায় কোনো অন্তবর্তীকালীন আদেশ নয়। একটি পুর্ণাঙ্গ রায়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর সব কিছু বিবেচনা করে হাইকোর্ট রায় দিয়েছে। কাজেই রায়ের কপি না দেখে আপিল বিভাগের কোনো আদেশ দেওয়া ঠিক হবে না।
শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক সংক্ষিপ্ত শুনানিতে বলেন, "হাইকোর্ট কোনো অন্তবর্তীকালীন আদেশ নয়, চুড়ান্ত রায় দিয়েছেন। সে রায় না দেখে আপিল বিভাগ কীভাবে আদেশ দেবেন?"
আদালত এরপর সকাল ১০টার দিকে আইনজীবীদের জানিয়ে দেয়, সাড়ে ১১টায় আদেশ দেওয়া হবে।
আলোচিত এ মামলায় আপিল বিভাগের আদেশ জানতে মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টে উৎসুক জনতা, আওয়ামী লীগ নেতা কর্মী ও আইনজীবীরা ভিড় জমান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তাও জোরদার করা হয়। আদালতের প্রতিটি প্রবেশ পথে তল্লাশি চলে।
আদালত এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সুবিদ আলী ভুইঞা, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. দিপু মনি উপস্থিত ছিলেন।
আপিল বিভাগের আদেশের পর মতিয়া চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলায় হাইকোর্টে সুবিচার পেয়েছি। আশা করছি আপিল বিভাগেও সুবিচার পাব।"
ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের জানান, রায় স্থগিতের জন্য সরকারের করা আবেদন শুনানি হয়েছে। শেখ হাসিনার পক্ষ থেকে স্থগিতাদেশ না দেওয়ার জন্য দুটি আবেদন করা হয়েছে।
শেখ হাসিনার আরক কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "আপিল বিভাগ আজকের (মঙ্গলবার) আদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একটি পদক্ষেপ নিয়েছে। বিচার বিভাগ নিরপেক্ষ আদেশ দিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত না করার আপিল বিভাগের দীর্ঘদিনের ঐতিহ্য আবার ফিরে এসেছে।"
আপিল বিভাগের আদেশের কারণে 'আইনের শাসন প্রতিষ্ঠায়' আইনজীবীদের কর্মসূচি ১৯ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে বলে তিনি জানান।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ এনে ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ পাঁচশ টাকা চাঁদা নেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে হাসিনাকে তাতে গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর চলতি বছরের ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/এমএ/১৬৩১ঘ.
bdnews24