২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ ও স্বর্ণালঙ্কার মিলিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছেন গৃহকর্তা জহিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 10:11 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সাভার, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ ও স্বর্ণালঙ্কার মিলিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছেন গৃহকর্তা জহিরুল ইসলাম। গার্মেন্টস কারখানার সুইং মেশিন সরবরাহের ব্যবসায়ী জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৪টার দিকে একতলা ভবনের গেইটের তালা ভেঙে মুখোশ পরিহিত ৭/৮ জন ডাকাত ঘরে ঢোকে। তারা জহিরুলের ছোট ভাই মনিরুল ইসলামের স্ত্রী দীপালি আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবাইকে একটি কক্ষে বেঁধে লুটপাট চালিয়ে চলে যায়। জহিরুল ইসলাম জানান, ডাকাতরা নগদ ১ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, একটি লাইসেন্স করা বন্দুক নিয়ে যায়। খবর পেয়ে সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ডাকাতির ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টাও অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১২ ঘ.