ঢাকা,১২ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সি অ্যাণ্ড এজি) পদে আহমেদ আতাউল হাকিমকে নিয়োগ দেয়া হয়েছে।
আহমেদ আতাউল হাকিম অ্যাকাউন্টস ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি এর আগে কম্পোট্রলার জেনারেল ডিফেন্স ফিন্যান্স হিসাবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে প্রধান বিচারপতি মো. রুহুল আমীনের কাছে তিনি শপথ নেবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো.আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য দেন। তিনি বলেন, "বর্তমান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আসিফ আলীর ৫ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই পদে আহমেদ আতাউল হাকিমকে নিয়োগ দেয়া হয়েছে।"
আসীফ আলীকে সিঅ্যান্ডএজি পদে ২০০৩ সালের ১ জানুয়ারি নিয়োগ দেয়া হয়েছিল। সাংবিধানিক এই পদের মেয়াদ ৫ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৪১১ঘ.
bdnews24