২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: বগুড়ায় পাঁচ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন

বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর সাহজাহানপুর উপজেলার খোট্টপাড়া ইউনিয়নে রোববার রাতে একটি মুরগি খামার এবং আশপাশের এলাকার পাঁচ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল গফুর জানান, রাত ১০টা থেকে ৪টা পর্যন্ত এই নিধন অভিযান চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

বগুড়া, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর সাহজাহানপুর উপজেলার খোট্টপাড়া ইউনিয়নে রোববার রাতে একটি মুরগি খামার এবং আশপাশের এলাকার পাঁচ হাজার হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল গফুর জানান, রাত ১০টা থেকে ৪টা পর্যন্ত এই নিধন অভিযান চলে। তিনি জানান, ইউনিয়নের খলিসাকান্দি গ্রামের মোল্লা পোলট্রি ফার্মের মুরগি মারা যাওয়ার পর গত রোববার পরীক্ষার জন্য জয়পুরহাট আঞ্চলিক রোগ নিরূপণ পরীক্ষাগারে (এফডিআইএল) পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু সন্দেহ হলে আরও পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে ঢাকা থেকে একটি প্রতিবেদন পাঠানো হয়। বগুড়া জেলা প্রশাসক ও জেলা পশুসম্পদ কর্মকর্তা রোববার রাত ৮টার দিকে প্রতিবেদনটি হাতে পান। রাতেই ওই খামার ও তার আশপাশের এলাকায় নিধন অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তারা। জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস, সাহজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দীক উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আব্দুল গফুর ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আব্দুল হাই নিধন অভিযানের সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৫ ঘ.