নোয়াখালী, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে সোমবার ভোরে আগুনে ছয়টি দোকান পুড়ে যায়।
এতে বাজারে অবস্থিত আল আরাফাহ ব্যাংকের শাখা কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাংকের ওই শাখার সহকারী ব্যবস্থাপক ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টায় মো. ইসমাইলের কাঠের দোকানে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মো. ইসমাইল টিম্বার এন্ড স'মিল, হাজী সামছুউদ্দিন টিম্বার এন্ড স মিল, সৈকান্ড নাথ টিম্বার এন্ড স মিল, জহিরুল ইসলাম, আব্দুর রহিম ও আবুল খায়েরের রড সিমেন্টের দোকান পুড়েছে।
আল আরাফা ব্যাংকের জানালাগুলোও পুড়েছে জানিয়ে ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, আগুনের তাপে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রগুলোও অকেজো হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24