২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আইনজীবী সমিতির নতুন সভাপতি সিরাজুল, মুজিবুর সম্পাদক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে এ কে এম সিরাজুল ইসলাম সভাপতি এবং মুজিবুর রহমান চৌধুরী ফারুখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে এ কে এম সিরাজুল ইসলাম সভাপতি এবং মুজিবুর রহমান চৌধুরী ফারুখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার আইনজীবী সমিতির নির্বাচন হয়। ভোট গণনা শেষে রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। সমিতির ১৮টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত 'আইনজীবী সমন্বয় পরিষদ' সভাপতিসহ ১৩টি, প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী 'সমমনা আইনজীবী সংসদ' সাধারণ সম্পাদকসহ দুটি এবং বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সহ-সভাপতিসহ তিনটি পদে জয়ী হয়েছে। নির্বাচিতরা হলেন, শফিকুল ইসলাম চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি), আবদুল হান্নান (সহ-সভাপতি), আবুল হোসেন মো. জিয়াউদ্দিন (সহ-সাধারণ সম্পাদক), রফিকুল আলম (অর্থ সম্পাদক), মো. সানাউল্লাহ সানু (সাংস্কৃতিক সম্পাদক), তৌহিদুল মুনীর চৌধুরী (পাঠাগার সম্পাদক), নির্বাহী সদস্য- আবুল কালাম আজাদ, এস এম এইচ ইকবাল চৌধুরী, তুহিন গাঙ্গুলী, আবদুল্লাহ আল মামুন, জুলফিকার আলী ভুট্টো, জাফর আলম, সাবিনা পারভীন, শরীফা নার্গিস, ইসমত আরা বেগম ও হামিদুর রশীদ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৪২ ঘ.