২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে প্রতিশ্র"ত চাল আমদানিতে বাধা নেই: খাদ্য উপদেষ্টা

ভারত চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছে সরকার। খাদ্য উপদেষ্টা ড.এ এম এম শওকত আলী রোববার সাংবাদিকদের বলেন, প্রতিশ্র"তি অনুযায়ী পাঁচ লাখ টন চাল বাংলাদেশে রপ্তানি করবে ভারত। রোববার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছে সরকার। খাদ্য উপদেষ্টা ড.এ এম এম শওকত আলী রোববার সাংবাদিকদের বলেন, প্রতিশ্র"তি অনুযায়ী পাঁচ লাখ টন চাল বাংলাদেশে রপ্তানি করবে ভারত। রোববার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "ভারতের এ সিদ্ধান্ত বাংলাদেশে (প্রতিশ্র"ত) পাঁচ লাখ টন খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।" শওকত আলী জানান, ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দুই লাখ ১০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত এরই মধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন পেয়েছে। পরবর্তী সভায় আরো ৭৫ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দেয়া হবে। উপদেষ্টা বলেন, "ইতিমধ্যে বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য যেসব ঋণপত্র (এলসি) খোলা হয়েছে সে চালও যেন বাংলাদেশকে দেয়া হয়, তা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।" খাদ্য উপদেষ্টা বলেন, "আশা করি, ভারত ইতিমধ্যে খোলা এলসির বিপরীতে চাল রপ্তানি করবে।" ভারতের চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ নেয়া হয়েছে কি না জানতে চাইলে শওকত আলী বলেন, "শুধু বাংলাদেশে নয়, ভারত কোনো দেশেই চাল রপ্তানি করবে না। তবে এ ব্যাপারে আমরা সরকারি পর্যায়ে আলোচনা করবো। ইতিমধ্যে যোগাযোগও শুরু করা হয়েছে।" ভারতের চাল রপ্তানি বন্ধের খবরে দেশের বাজারে চালের দাম আবার বাড়তে শুরু করেছে বলে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শওকত আলী বলেন, "চালের দাম যাতে না বাড়ে, সেজন্য সরকারের পক্ষ থেকে মনিটরিং জোরদার করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।" এদিকে ভারতীয় হাই কমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৭ ফেব্র"য়ারি এক ঘোষণার মাধ্যমে 'বাসমতি নয়' এমন চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। তবে বাংলাদেশে ৫ লাখ টন চাল রপ্তানির বিষয়টি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে এতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধু বাংলাদেশ নয়, সবদেশেই বাসমতি নয় এমন চাল রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এসকে/১৯০৩ঘ.