সিলেট, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম ও তার স্ত্রী রোজিনা সুলতান রিনির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা আয়ের বাইরে সম্পত্তি অর্জনের অভিযোগে রোববার বিকেলে নগরীর কোতয়ালী থানায় দুদকের সিলেট শাখার উপ পরিচালক মো. নাসির উদ্দিন মামলাটি করেন। মামলা নম্বর- ৩১।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী সাইফুল ইসলাম দুর্নীতির অভিযোগে গত বছর গ্রেপ্তার হন। তিনি বর্তমানে কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৭৩০ ঘ.
bdnews24