খুলনা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন বলেছেন, "নির্বাচন কমিশন প্রণীত রোডম্যাপ অনুযায়ী দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।"
শনিবার খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকার কিছু লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। এসবের মধ্যে কালো টাকা মুক্ত একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আযোজন অন্যতম।
এছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন, সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা বিধান তথা সুশাসন প্রতিষ্টার পথ সুগমসহ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার করাও এই সরকারের লক্ষ্য বলে উপদেষ্টা জানান।
তিনি বলেন, "জাতির এক ক্রান্তিকালে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে।"
খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনি, খুলনা রেঞ্জ সিআইডি মো. আসাদুজ্জামান মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাইনুুর রহমান চৌধুরী, খুলনা জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম, র্যাব-৬ এর অধিনায়ক মেফতাউল করিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24