২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানব বন্ধন

এমপিওভুক্তির দাবিতে খুলনা বিভাগের তিন শতাধিক বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা বৃহস্পতিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 03:07 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

খুলনা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে খুলনা বিভাগের তিন শতাধিক বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা বৃহস্পতিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপর ১২ টা থেকে ১ টা পর্যন্ত পালিত এই মানববন্ধনে অংশ নেন শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার, কেন্দ্রীয় সদস্য সমিত কুমার সাহা, জেলা সভাপতি মাহমুদুন্নবী, শিক্ষিকা তানজিলা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষকতার মত মহান পেশায় দীর্ঘদিন যাবত জড়িত থেকেও তারা আজ সবচেয়ে বেশি নিগৃহীত। বাধ্য হয়ে শিক্ষকেরা রাজপথে নেমেছেন। তারা শিক্ষকদের এই দাবিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.