কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরিজনদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরির জন্য বৃহস্পতিবার কুষ্টিয়ায় জাতীয় হরিজন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জাতীয় হরিজন সম্মেলন উদ্বোধন করেন জেলা প্রশাসক নূরুল ইসলাম।
আয়োজক বেসরকারি সেবামূলক সংগঠন 'ফেয়ার' এর চেয়ারম্যান আ স ম তোফাজ্জেল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশিদ আসকারী, মানবাধিকার কর্মী শ্যাম লাল ও ফেয়ারের পরিচালক দেওয়ান আক্তারুজ্জামান।
সভায় বক্তারা হরিজনদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দেশের ২৮টি জেলা থেকে হরিজন প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৪৩ ঘ.
bdnews24