২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালী তালতলা বস্তি উচ্ছেদ

মহাখালী সিঅ্যান্ডবি তালতলা বস্তি মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় বস্তিবাসীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালী সিঅ্যান্ডবি তালতলা বস্তি মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় বস্তিবাসীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গুলশান থানার উপ পুলিশ কমিশনার কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালী বাসটার্মিনালের পেছনে গড়ে ওঠা বস্তি মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ করার কাজ শুরু হয়। জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের বলে জানান কবির আহমেদ। তিনি বলেন, "কারওয়ান বাজারে আড়তের চাপ কমানো জন্য এই জায়গায় কাঁচামালের আড়ত করা হবে। এ কারণে উচ্ছেদ অভিযান চলেছে।" অভিযানের শুরুতে বস্তিবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় ধাওয়া পাল্টা চললেও কিছুসময় পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৮০০ ঘ.