ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্ট থেকে জামিন লাভের এক দিনের মধ্যেই সাবেক সচিব ড. তৌফিক-ই ইলাহী চৌধুরীর জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।
হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলার অন্যতম আসামি তৌফিক-ই ইলাহী চৌধুরী রোববার হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করলে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এ মতিন হাইকোর্টের জামিন আদেশের ওপর এক সপ্তাহের স্থগিতাদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হাবিবুল ইসলাম ভুঁইয়া আদালতে বলেন, "ড. তৌফিকের জামিন স্থগিত না করা হলে তিনি জেল থেকে বেরিয়ে আসবে।"
ড. তৌফিকের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক হক বলেন, "হাইকোর্ট মুক্তিযুদ্ধে ড. তৌফিকের অবদানের কথা বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেছে, তাই তার জামিন স্থগিত করা উচিৎ নয়।"
শুনানি শেষে বিচারপতি এম এ মতিন হাইকোর্টের জামিন আদেশের ওপর এক সপ্তাহের স্থগিতাদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান গত বছরের ২ সেপ্টেম্বর শেখ হাসিনা, তৌফিক-ই ইলাহীসহ আট জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা মতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন।
অভিযোগ করা হয়, ভাসমান বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়।
গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক-ই ইলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন।
গত ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি মতার অধীনে নেওয়া হয়।
তবে রোববার হাইকোর্ট তৌফিক-ই ইলাহীর জামিনের পাশাপাশি মামলাটি জরুরি আইনে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তার কারণ দর্শাতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেয়।
নিু আদালতে মামলাাটির শুনানি চলছে। মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্র"য়ারি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১৭০৬ ঘ.
bdnews24