বরিশাল, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা।
শনিবার বরিশালে মুক্তিযোদ্ধা সমাবেশে সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে হবে। বিচার শুরু না করা পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, "দেশের প্রায় ৮০ টি সংগঠন ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।"
নগরীর বদ্ধভূমিতে পাঁচ সেক্টর কমান্ডারের পুস্পমাল্য অর্পণের পর মুক্তিযোদ্ধাদের বিভাগীয় সমাবেশ শুরু হয়। ঘাতক দালালদের বিরুদ্ধে সেক্টর কমান্ডারদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বরিশাল বিভাগের ১৫০০ মুক্তিযোদ্ধা।
বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত সমাবেশে আবারও হানাদার বাহিনীর দোসরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা।
সেক্টর কমান্ডার ও সাবেক সেনা প্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেন, "স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা আর বাংলাদেশের সংবিধান অস্বীকার করা এক কথা। তাই সংবিধান অস্বীকারকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার পাশাপাশি যুদ্ধাপরাধী হিসেবে চিহিৃত নিজামী-মুজাহিদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিচার করতে হবে।"
তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধে আমাদের পরাজয় হলে পাকিস্তানের দোসররা ফাঁসিতে ঝুলিয়ে আমাদের হত্যা করত। আজ যুদ্ধে তাদের পরাজয় হয়েছে, তাই তাদের শাস্তি দিতে।"
বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা করেছেন- এ ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে যুদ্ধাপরাধীদের দোসরারা বিচার প্রক্রিয়াকে বিঘি
bdnews24