২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষরতা শুমারি হওয়া উচিত : রাশেদা কে চৌধুরী

দেশে সাক্ষরতার প্রকৃত অবস্থা জানতে আদম শুমারির মতো সাক্ষরতা শুমারি হওয়া উচিত বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 09:18 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে সাক্ষরতার প্রকৃত অবস্থা জানতে আদম শুমারির মতো সাক্ষরতা শুমারি হওয়া উচিত বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সাক্ষরতা শুমারি হলে দেশের সাক্ষরতার প্রকৃত অবস্থাটি উঠে আসবে। এ রকম একটি শুমারি করা যায় কি না তা দেখা হবে।" তিনি আরও বলেন, "সাক্ষরতা শুমারি করার জন্য ইতোমধ্যে সুশীল সমাজসহ বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে।" সরকারি হিসাবে দেশে সাক্ষরতার হার ৬৫ শতাংশের বেশি হলেও বেসরকারি হিসেবে এই হার অনেক কম। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পরিচালক আব্দুল্লাহ আহসান জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে সাক্ষরতার হার ৬৫ দশমিক ৫ ভাগ। এরা তাদের নাম লিখতে পারেন। অন্যদিকে বেসরকারি সংগঠন 'গণ সাক্ষরতা অভিযান' এর হিসাবে এই হার ৪১ থেকে ৪২ ভাগ। প্রসঙ্গত সরকারের উপদেষ্টা হওয়ার আগে রাশেদা কে চৌধুরী গণ সাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইউনেস্কোর নির্দেশিত মান অনুযায়ী যারা পড়তে, শিখতে ও লিখতে পারে কেবল তাদেরই অক্ষরজ্ঞান সম্পন্ন ধরে গণ সাক্ষরতা অভিযানের হিসাবে আনা হয়েছে। সেই হিসাবে দেশের সাক্ষরতার হার ৪১ থেকে ৪২ ভাগ। তিনি বলেন, শুমারি করা গেলে দেশের সাক্ষরতার সত্যিকার পরিস্থিতি সম্পর্কে জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএ/১৫১১ঘ.