২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অস্ত্রসহ তিন সন্দেহভাজন গ্রেপ্তার

মালিক পক্ষের নির্যাতনে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর মিরপুরে শুক্রবার সকালে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেছে। শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকালে মিরপুরের পল্লবী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়। পুলিশের ধারণা, নাশকতার মাধ্যমে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিক পক্ষের নির্যাতনে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর মিরপুরে শুক্রবার সকালে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেছে। শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সকালে মিরপুরের পল্লবী এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে আটক করা হয়। পুলিশের ধারণা, নাশকতার মাধ্যমে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল। শ্রমিক অসন্তোষ নিয়ে বিকালে বিজিএমইএ কার্যালয়ে মালিক-শ্রমিক ও প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। বুধবার রাতে মিরপুর এক নম্বরের ওয়ার্ল্ড ড্রেসেস লিমিটেড নামে তৈরি-পোশাক কারখানায় মালিক পক্ষের লোকজনের মারধরে খোকন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। কারখানাটি ভারটেক্স গ্র"পের একটি অঙ্গ-প্রতিষ্ঠান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ওয়ার্ল্ড ড্রেসেস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। সাড়ে ৯টার দিকে তারা রাস্তায় নেমে গাড়ি চলাচল বন্ধ করার চেষ্টা চালায়। ওই সময় মিরপুর এক থেকে দারুস সালাম সড়কে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে বিডিআর ও অতিরিক্ত পুলিশ গিয়ে রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। ওয়ার্ল্ড ড্রেসেস লিমিটেডের সামনের ফুটপাতের পানদোকানি মোহাম্মদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানার সামনের রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। ওই সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে।" পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি মোকাবেলায় সকাল ১০টার দিকে ওয়ার্ল্ড ড্রেসেস লিমিটেড কারখানায় মালিকপক্ষ, শ্রমিক, বিজিএমইএ প্রতিনিধি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বৈঠকে বসেন। পরে বিকালে পুনরায় বৈঠকের সিদ্ধান্ত হয়। বিকেল পাঁচটায় বিজিএমইএ ভবনে আবার বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করা হয় বলে জানান ভারটেক্স গ্র"পের চেয়ারম্যান এমএ গনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আমাদের আবার বিজিএমইএ ভবনে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বিজিএমইএ সভাপতি ঢাকার বাইরে থাকায় তা আপাতত স্থগিত করা হয়েছে। আগামীকাল (শনিবার) সকালে বা দুপুরে এ বৈঠক হতে পারে।" এবিষয়ে যোগাযোগ করা হলে বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঢাকার বাইরে আছি। ঢাকা ফিরে বিষয়টি খতিয়ে দেখব। তবে শুনেছি, মিরপুরে শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে পুলিশ গিয়ে তাদের শান্ত করে।" নিহত শ্রমিক খোকনের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে ভারটেক্স চেয়ারম্যান এম এ গণি দাবি করেন। তিনি বলেন, "আমরা ইতোমধ্যে খোকনের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছি। আরও ৪ লাখ টাকা দেওয়া হবে। প্রয়োজনে খোকনের পরিবারের প্রাপ্তবয়স্ক সব সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। আর যে সব কর্মকর্তার গাফিলতির কারণে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তাদের বিচারের জন্য আমরা পুলিশকে সহায়তা করব।" এদিকে সকাল সোয়া ৮টার দিকে পল্লবী থানার পানিরট্যাংক এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ নয়ন, রুবেল ও বাবু নামে তিন যুবককে আটক করা হয়। উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, তাদের কাছে একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান এবং ৮ রাউন্ড গুলি পাওয়া যায়। তিনি বলেন, "সকালে একটি সন্ত্রাসী গ্র"প কালো ট্যাক্সিক্যাবে চড়ে চলন্ত অবস্থায় ভারটেক্স বা অন্য যে কোনও একটি গার্মেন্টসের সামনে শ্রমিকদের ওপর গুলি চালাতে পারে বলে আমাদের কাছে তথ্য ছিল। নাশকতার মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভকে ছড়িয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য।" পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, আটক তিন জন নিজেদের 'জুম্মনের লোক' বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সপ্তাহখানেক আগে এমবিএম গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনেও জুম্মনের লোকজন নেপথ্য থেকে ইন্ধন জোগায় বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ চক্রের মূল হোতা জুম্মনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও আনোয়ার হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/পিসি/এমআই/এমএইচবি/১৭৫০ ঘ.