২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ চেষ্টার সময় ভুয়া ডিবি আটক করেছে র‌্যাব

রাজধানীতে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করার সময় চার অপরাধীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একটি মাইক্রোবাসসহ আটক ওই লোকেরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করার সময় চার অপরাধীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একটি মাইক্রোবাসসহ আটক ওই লোকেরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়েছিল। তাদের কাছ থেকে ৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও ককটেল সদৃশ কয়েকটি বোতল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছটায় রাজধানীর শ্যামলীর ৩ নাম্বার রোড থেকে ওই প্রতারকদের আটক করা হয়। আটককৃতরা হল আহমেদ আলী, মাকসুদ, হাসান ও নুর হোসেন। র‌্যাব-২ মেজর ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উল্লিখিত ৪ জন একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে ( ঢাকা মেট্টো চ-৫১-৩৪৮১) সালাউদ্দিন শহীদ নামের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে। তখন তার সঙ্গে ২ লাখ টাকা ছিল। শহীদের চিৎকারে কাছাকাছি থাকা র‌্যাব টিম গাড়িটিকে ঘিরে ফেলে ও অপহরণকারীদের আটক করে। আটককৃতরা প্রথমে নিজেদের ডিবি (গোয়েন্দা পুলিশ) সদস্য বলে পরিচয় দিলেও পরে তা মিথ্যা বলে স্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসটি/এসকে/২৩২৬ঘ.