২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীরা তৎপর, তবে সরকার আন্তরিক: মরিয়ার্টি

আসন্ন সংসদ নির্বাচন বানচালের জন্য কিছু সন্ত্রাসী তৎপর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাকে 'অত্যন্ত ইতিবাচক' অভিহিত করে তিনি বলেছেন, সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচন বানচালের জন্য কিছু সন্ত্রাসী তৎপর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাকে 'অত্যন্ত ইতিবাচক' অভিহিত করে তিনি বলেছেন, সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে মরিয়ার্টি সাংবাদিকদের এ কথা বলেন। গত মঙ্গলবার কুমিল্লায় গ্রেনেড উদ্ধার ঘটনার প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, "এ ঘটনায় প্রতীয়মান হয় যে কিছু অগণতান্ত্রিক শক্তি এখনো তৎপর। আমার দেশের (যুক্তরাষ্ট্র) সরকার যাদের মনে করে সন্ত্রাসী--এই শক্তি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া চায় না।" দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারায় সরকারের প্রশংসা করেন তিনি। মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় খালেদা জিয়ার জনসভাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দেবীদ্বারের নবীয়াবাদ গ্রাম থেকে তিনটি গ্রেনেডসহ দুই জনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। মরিয়ার্টি জানান, তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে আসন্ন নির্বাচনের বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। "আমার মনে হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এবং সরকার এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে। "বিভিন্ন স্তরের লোকজন আমাদের জানিয়েছে, এবার তারা নিরাপদ বোধ করছেন।" ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় রাষ্ট্রদূত হিন্দু স