ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বৃহস্পতিবার। কিন্তু বুধবার সন্ধ্যা থেকেই ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
সারাদেশের গির্জাগুলো বড়দিন উপলক্ষে রঙিন বাতি ও ফুল দিয়ে উৎসবের সাজে সাজানো হয়েছে। গির্জা ছাড়াও খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের অনেকের ঘরেই প্রথামতো স্থাপন করা হয়েছে প্রতীকী গোশালা। বেথলিহেমের গরীব কাঠুরের গোয়াল ঘরেই যীশু খ্রিস্টের জন্ম সেকথা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যীশুর অনুসারীরা।
বড়দিনকে সামনে রেখে বুধবার কাকরাইলের আর্চ বিশপ হাউজে বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান আর্চ বিশপ পৌলিনুস কস্তা গণমাধ্যম কর্মীদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে তিনি তুলে ধরেন বড়দিনের বিভিন্ন দিক।
পৌলিনুস কস্তা দেশের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, "দীন দরিদ্রের সেবা, চিকিৎসা-শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের খ্রিস্টান স
bdnews24