ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে সারাদেশে সশস্ত্র বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিডিআর, কোস্টগার্ড, র্যাব এবং আর্মড পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরা 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে।
সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় বেসামরিক প্রশাসনের নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে 'স্ট্রাইকিং ফোর্স'।
২৪ ডিসেম্বর থেকে 'স্ট্রাইকিং ফোর্স' এ যোগ দেবে র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নও।
প্রত্যেক জেলায় এক ব্যাটালিয়ন সশস্ত্র বাহিনী 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রতি ব্যাটালিয়নে ৬৫০ জন থেকে ৭৫০ জন পর্যন্ত সদস্য রয়েছে।
সুষ্ঠু ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে, সে বিষয়ে স
bdnews24