২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করতে গ্রাম-মহল্লায় কমিটি গঠনের আহ্বা

আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করে স্বাধীনতার স্বপ শক্তিকে বিজয়ী করার জন্য প্রতিটি মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ আহ্বান জানান। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করে স্বাধীনতার স্বপ শক্তিকে বিজয়ী করার জন্য প্রতিটি মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ আহ্বান জানান। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পে লিখিত বিবিৃতি পড়ে শোনান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। তিনি বলেন, "যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচিত না হতে পারে সেজন্য আমরা সংশ্লিষ্ট সংসদীয় আসনের প্রতিটি গ্রাম, মহল্লা, পাড়ায় যুদ্ধাপরাধীদের প্রতিরোধ করার জন্য স্বাধীনতার পরে সব সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক শক্তির সমন্বয়ে কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি।" কোনো যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীকে ভোট না দেওয়ার জন্য সেক্টর কমান্ডারস ফোরামের প থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, 'আমরা সন্তোষের সঙ্গে ল্য করেছিলাম প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং প্রধান নির্বাচন কমিশনার যুদ্ধাপরাধীদের বিচারের পে বক্তব্য রেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক যে তাদের এই মত বাস্তবায়নের জন্য কোন কার্যকরী পদপে তারা নেননি। বরং নির্বাচন কমিশন স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে নির্বাচনে অংশ নিতে নিবন্ধন দিয়েছে।' আওয়ামী লীগের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তিকে স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, 'মহাজোটের দলগুলোর ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তি ল্য করা গেছে। তবে ইশতেহারগুলোতে বিচারের বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে বলা হয়নি।' বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্র"তি না থাকার বিষয়টিকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধীতাকারীদের (যুদ্ধাপরাধী- আলবদর, রাজাকার, আল শামস, শান্তি কমিটি প্রভৃতির সদস্য) নেতৃত্বদানকারী জামায়াতে ইসলামীর সঙ্গে তারা জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। সেক্টর কমান্ডারস ফোরাম ঘোষিত তালিকার বেশ কয়েকজন যুদ্ধাপরাধীকেও এই জোট থেকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়েছে।' স্বাধীন বাংলাদেশের কোনো সংসদীয় আসনে যুদ্ধাপরাধী বা স্বাধীনতাবিরোধীরা জয়ী হয়ে যাতে শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত সংসদকে কলঙ্কিত করতে না পারে- সে ব্যপারে দৃঢ় সংকল্প নেয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি। ফোরাম সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/১৯৪২ ঘ.