২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মহাজোটের নির্বাচনী সভায় সংঘর্ষে আহত ১০

নাটোরের বাগাতিপাড়ায় মহাজোটের নির্বাচনী সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তুত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

নাটোর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়ায় মহাজোটের নির্বাচনী সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তুত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন- সাইফুল ও তার ভাই মুকুল, আরশেদ ও নজরুল। এদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী জানান, সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর-১ আসনের মহাজোট প্রার্থী আবু তালাহার নির্বাচনী সভা চলছিল। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী শেখ বক্তব্য দেওয়ার সময় উপস্থিত ছাত্রলীগ কর্মীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বকুলকে বক্তব্য দেওয়ার দাবি জানায়। সময় সংক্ষিপ্ততার কারণে বকুলকে বক্তব্য দিতে না চাইলে বকুল সমর্থকদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। শহিদুল ইসলাম বকুল জানান, তিনি তার সমর্থকদের নিয়ে মালঞ্চি বাজারে আশ্রয় নিলে প্রতিপক্ষরা লোহার রড ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার ভাই সাইফুল ও মুকুল এবং সমর্থক আরশেদ ও নজরুলসহ উভয় পক্ষের দশজন আহত হন। তিনি বলেন, প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা মহাজোটের বিজয় অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ জানান, কিছু উচ্ছৃঙ্খল যুবক নির্বাচনী সভা পণ্ড করতে চেয়েছিল। কিন্ত তা পারেনি। তৃতীয় কোন পক্ষের উস্কানিতে এই গোলমাল হয়েছে বলে তিনি মনে করেন। বাগাতিপাড়া থানার ওসি আহমেদ আলী জানান, পুলিশের হস্তক্ষেপে নির্বাচনী সভা সুষ্ঠভাবে শেষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, সভা শেষে আওয়ামী লীগের কিছু উচ্ছৃংক্ষল লোকজন মারামারি করেছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.