২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বাড্ডায় বস্তিতে আগুন, দেড়শর বেশি ঘর ছাই

রাজধানীর বাড্ডা এলাকার মোল্লা পাড়া তালতলা বস্তিতে শনিবার রাতে আগুন লেগে দেড়শর বেশি কাঁচাঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 06:12 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর বাড্ডা এলাকার মোল্লা পাড়া তালতলা বস্তিতে শনিবার রাতে আগুন লেগে দেড়শর বেশি কাঁচাঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে বাড্ডার (নয়ানগর) মোল্লা পাড়া তালতলা বস্তিতে রান্নার চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকলের চারটি স্টেশনের ছয়টি গাড়ি প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ১৬০ থেকে ১৭০টি টং ঘর পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে চারটি ভাঙা লোহা লক্করের দোকানও ছিল। দমকল কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বস্তির ঘরগুলো টিন ও বাঁশের তৈরি হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করতে পারেনি দমকল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০০০৫ঘ.