২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন করতে বাগেরহাটে আট ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

বাগেরহাটের আটজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

বাগেরহাট, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের আটজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছেন। এরা হলেন- সদর উপজেলার ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান স. ম. রফিকুল ইসলাম রুমি, কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মাফুজ, চিতলমারী উপজেলার চর বানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক বড়াল, মংলা উপজেলার সোনাইলতলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, শরণখোলা উপজেলার সাউথখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং রামপাল উপজেলার সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু ও ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান মাহফিজুল হক টুকু। বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অপরূপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ছিল উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই বিভিন্ন সময় আট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদত্যাগ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল শনিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৭-১৯ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৫৫ ঘ.