২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানীর পশুর বর্জ্য বিষয়ে সিটি করপোরেশনের পরামর্শ

কোরবানীর পশু জবাই-পরবর্তী বর্জ্য ও গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়কুটা যত্রতত্র না ফেলে কাছের ডাস্টবিনে ফেলার পরামর্শ দিয়েছে ঢাকা সিটি করপোরেশন। ঈদে পশুর বর্জ্য অপসারণ কাজ নিজে তদারক করবেন ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে মেয়র রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কোরবানীর পশু জবাই-পরবর্তী বর্জ্য ও গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়কুটা যত্রতত্র না ফেলে কাছের ডাস্টবিনে ফেলার পরামর্শ দিয়েছে ঢাকা সিটি করপোরেশন। ঈদে পশুর বর্জ্য অপসারণ কাজ নিজে তদারক করবেন ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে মেয়র রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। রোববার সিটি করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে কোরবানীর পশু জবাইয়ের পর রক্ত ও উচ্ছিষ্ট মাটিতে গর্ত করে পুঁতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যান্য ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার জন্য বলা হয়েছে। এছাড়া দ্রুত বর্জ্য অপসারণের জন্য ৯৫৫৬০১৪, ৯০০৪৭৩৪ নম্বরে ফোন করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২০৯ঘ.