২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

পাবনার সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামে শনিবার সন্ধ্যায় আগুনে পুড়ে দুই শিশু মারা গেছে। পুড়ে গেছে ১২টি ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

পাবনা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামে শনিবার সন্ধ্যায় আগুনে পুড়ে দুই শিশু মারা গেছে। পুড়ে গেছে ১২টি ঘর। নিহত পলাশ (৬) ও জিম (৩) দুর্গাপুর গ্রামের বাবু মণ্ডলের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাবু মণ্ডলের এ দুই ছেলে জিম ও পলাশ আগুন নিয়ে খেলছিল। হঠাৎ খড়ের গাদা এবং শোলার ঘরে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে বাবু মণ্ডল, দিনু মণ্ডল, দেলবর মণ্ডল এবং রোকন মণ্ডলের ১০/১২ টি ঘর পুড়ে যায়। গুরুতর অগ্নিদগ্ধ জিম ও পলাশকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩১ ঘ.