রাজধানীতে ১২টি কোরবানীর পশুর হাট শনিবার থেকে চালু
কোরবানীর ঈদ সামনে রেখে ঢাকা সিটি করপোরেশনের ইজারা দেওয়া ১২টি অস্থায়ী হাটে শনিবার থেকে পশু বিক্রি শুরু হচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্নস্থান থেকে রাজধানীতে কোরবানীর পশু আসা শুরু হয়েছে। সাম্প্রতিক কয়েকবছরের মতো এবারও বাজারে দেখা যাচ্ছে উট।
