ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ পর্যন্ত ২০৭ জন স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারী ব্যক্তি ট্রুথ কমিশনকে ১৯ কোটি ১০ লাখ টাকা জরিমানা জমা দিয়েছেন।
বুধবার কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ৪৯১ জনের অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার আবেদন জমা পড়েছে এবং ৩৬৯ জনের শুনানি শেষ হয়েছে। এদের মধ্যে ১২৫ জনকে 'মার্জনাপত্র' দেওয়া হয়েছে। ৫০ জনের মার্জনাপত্র প্রস্তুত রয়েছে। এছাড়া ৩২ কোটি ৫৫ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে যার মধ্যে জমা পড়েছে ১৯ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা।
বুধবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ের কথা থাকলেও শুনানি চলায় তা অনুষ্ঠিত হয়নি বলে সাংবাদিকদের জানান কমিশন চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/
bdnews24