ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনিযুক্ত মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মো. আব্দুল আজিজকে মুখ্য সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এ আদেশ দেয়।
ড.কামাল উদ্দিন সিদ্দিকীর পর মুখ্য সচিব পদে নতুনভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ সময় মূখ্য সচিব পদে থেকে অবসর নেন। এর পর গত দুই বছরের বেশি সময় ধরে প্রশাসনের শীর্ষ পর্যায়ের এই পদে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
মো. আব্দুল আজিজকে গত ২৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদে নিয়োগ দেওয়া হয়। ওই দায়িত্ব নেওয়ার ছয় দিনের মাথায় তাকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।
সাবেক মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদারও মুখ্য সচিব পদে অতিরিক্ত দায়িত্ব
bdnews24